
একদিকে ল্যান্সডাউনের ফুটপাথ অন্যদিকে বেলগাছিয়া রোড। মঙ্গলবার কলকাতার দুই প্রান্তে জোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে ল্যান্সডাউনের শরৎ বোস রোডের ফুটপাথে পড়েছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ। পাশেই পড়েছিল পাথর। ফুটপাথের ওপর পরিত্যক্ত একটি কার্টেনের ওপর দেহটি পড়েছিল । পাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্ত। স্থানীয়রাই রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে কালীঘাট থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অন্যদিকে বেলগাছিয়া রোডে একটি বাড়ির নিচে পড়েছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। স্থানীয়রাই দেখতে পেয়ে উল্টোডাঙা থানার পুলিশকে খবর দেয়।
পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
