গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata চিত্তনিবাসের সব সিসিটিভিই বন্ধ করেন দুই ভাই! বাড়ছে রহস্য

    চিত্তনিবাসের সব সিসিটিভিই বন্ধ করেন দুই ভাই! বাড়ছে রহস্য

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিচ তলা থেকে ছাদ পর্যন্ত সিসিটিভিতে মোড়া দে পরিবারের চিত্তনিবাসের কোনও সিসিক্যামেরাই সক্রিয় নয়। তাই শেষ পরিণতির আগে কী ঘটেছিল চিত্তনিবাসে তা নিয়ে এখনও অন্ধকারে তদন্তকারী অফিসাররা।
    পুলিশের সন্দেহ ইচ্ছে করেই সবকটি সিসি ক্যামেরার প্লাগ খোলা হয়েছে। ফলে কোনও ভিডিওই হার্ড ডিস্কে আপলোডই হয়নি। তাছাড়া বিশেষ পাসওয়ার্ড দিয়ে আগের ফুটেজগুলো সংরক্ষিত রয়েছে। তা এখনও দেখতে পাননি তদন্তকারীরা। শুক্রবার ট্যাংরার অটল শূর রোডের চিত্ত নিবাসে গিয়েছে ফরেন্সিক দল। ঘরের মধ্য থেকে স্যাম্পেল কালেক্ট করেছে। ট্যাংরায় চারতলা বাড়ি দুই ভাই প্রণয়, প্রসূনদের। নিচ থেকে ওপর পর্যন্ত অন্তত ২০ টি সিসিক্যামেরা রয়েছে।
    কিন্তু সবকটিই নিষ্ক্রিয়। ব্যবসায়ী পরিবারের পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখেই তদন্তকারীরা জানতে পেরেছিলেন মেয়ে ও দুই স্ত্রীকে খুনের পর রাতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন দুই ভাই ও বাড়ির ছেলে।