
মালদহ এক স্কুল শিক্ষকের নির্মীয়মান বাড়ির শৌচাগার পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ আরও এক শ্রমিক। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
সুকান্তপল্লীর এই ঘটনায় মৃত বছর ২৮ এর উজ্জ্বল মণ্ডল এবং বছর ২৫ এর অসিত মণ্ডল। সূত্রে খবর, তিনজন সুকান্তপল্লী এলাকায় একটি নিমীয়মান বাড়ির শৌচাগারের ট্যাঙ্কের ভিতরে সাটারিং খুলছিলেন। সেই সময় ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন সকলে। তিনজনকে উদ্ধার করতে গেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাটারিংয়ের কাঠ। তাতেই আরও অসুস্থ হয়ে পড়েন ভিতরে থাকা সকলে। এই দুর্ঘটনার পরেই তিনজনকে মালদহ মেডিকেল কলেজে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই দই শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাড়ির মালিকের নাম প্রসেনজিৎ বর্মন। পেশায় তিনি স্কুল শিক্ষক। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।







