
ছটপুজো উপলক্ষে স্নান করতে নেমে ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই ভাই। দুর্ঘটনাটি ঘটেছে ভোর পাঁচটায় , পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবরাজপুরঘাটে ।
ডুবে যাওয়া ওই দুই তরুণকে খুঁজতে ইতিমধ্যেই নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ বাহিনীর নজরদারি বোট। নিখোঁজ দুই যুবকের নাম শিবম সাউ (২৫) ও সুজন সাউ (১৮)। জানা যাচ্ছে, সম্পর্কে তারা তুতো ভাই। কাটোয়ার ন্যাশনালপাড়ার বাসিন্দা। আত্মীয় পরিজনদের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় কার্যত শোকের ছায়া গোটা এলাকায়।
স্থানীয়দের অভিযোগ , দেবরাজপুর ঘাট বরাবরই বিপজ্জনক। বারবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।








