গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Murshidabad বাবা-ছেলে খুনে গ্রেফতার ২ ভাই

    বাবা-ছেলে খুনে গ্রেফতার ২ ভাই

    0
    113
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনের অভিযোগে ২ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াকফ অশান্তির মধ্যে ১২ তারিখ সামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে।
    এই ঘটনায় সিট গঠন করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরেই বীরভূমের মুরারই থেকে কালু নাদাবকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে দিলাবরের খোঁজ মেলে। এরপরেই সুতি বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে গ্রেফতার করা হয় দিলাবরকে। কালু এবং দিলাবর নাদাবকে গ্রেফতার করে। এদের জেরা করে সেদিন হামলার ঘটনায় আর কারা রয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ। বিষয়টি নিয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে চিহ্নিত করা হয়। বাকিদেরও খোঁজ চলছে। বাইট: সুপ্রতিম অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ২২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে উস্কানিমূলক পোস্টের অভিযোগে দেড় হাজারেরও বেশি সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এদিকে মহম্মদ সেলিমের মন্তব্য নিয়ে তাঁকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার মৃতের পরিবারের দেখা করে মহম্মদ সেলিম বলেছিলেন দাঙ্গা রুখতে গিয়ে খুন হয়েছেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস।
    কিন্তু পরিবারের তরফে থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। তাতেই শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম কার পক্ষ নিয়ে কথা বলছেন।