
ভুয়ো ট্রেডিং প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপ প্রতারণার মাধ্যমে সাইবার জালিয়াতি শিকার হয়ে ২ কোটি ১৫ লক্ষ টাকা হারালেন বেঙ্গালুরুর ২ ব্যবসায়ী।
প্রথম ঘটনায় রেড্ডি ৪৮ বছর বয়সী এক ব্যবসায়ী ফেসবুকে অস্মিতা তিওয়ারি নামে এক মহিলার সঙ্গে পরিচিত হন, যিনি নিজেকে মুম্বাইয়ের বার্কলেজ ইনভেসমেন্ট ব্যাঙ্কের ব্যবস্থাপক হিসাবে পরিচয় দেন। তিনি তাঁকে একটি বিনিয়োগ ওয়েবসাইটে যেতে বলেন এবং ক্যাটালিস্ট কাস্টমার সার্ভিস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন।
এই গ্রুপে অনেকেই বিনিয়োগে লাভের স্ক্রিনশট ও মার্কেট টিপস শেয়ার করছিলেন। অন্য ঘটনায় বিজয়নগররের ৩০ বছর বয়সী রনদীপ এস ইন্ডিয়া স্টক হাব ১২ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন। সেখানেই প্রতারণার শিকার হন তিনি।
