
কোচিং সেন্টারের সামনে বোমাবাজির ঘটনায় দুই শিশু জখম হয়েছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তিনপাকুড়িয়া দেবীদাসপুর গ্রামে বুধবার সকালে বোমাবাজি হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে সকালে ওই সময় কোচিং সেন্টারে শিশুরা পড়তে এসেছিল। অভিযোগ কয়েকজন গিয়ে কোচিং সেন্টারের দরজার সামনেই বোমা ছোড়ে বলে অভিযোগ। সেই সময় কোচিং সেন্টারে থাকা দুই নার্সারি পড়ুয়া। তড়িঘড়ি দুই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিক্ষকের অভিযোগ কোচিং সেন্টারের পিছনে দুই পরিবারের গণ্ডগোল চলছিল। তারপরেই শুরু হয় বোমাবাজি। সেই সময় বোমার স্লিন্টার ছিটকে গায়ে লাগে দুই শিশুর।
খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এই ঘটনায় জড়িত তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।









