
রুশ বাহিনী ইউক্রেনের সামনের সীমান্তবর্তী শহর পোক্রোভস্ক এবং ভোভশানস্ক দখল করেছে এবং অন্যান্য এলাকায় অগ্রসর হচ্ছে বলে রাশিয়ার সামরিক কমান্ডাররা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন।
প্রেসিডেন্ট পুতিন এই অর্জনকে ভবিষ্যতের আরো সফল অভিযানের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ঘোষণাটি এমন এক সময়ে করা হয়েছে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিসে আলোচনায় ছিলেন এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় বৈঠকের জন্য যাচ্ছেন।
আমেরিকা সমর্থিত শান্তি পরিকল্পনা আলোচনা চলছে।এর আগে রাশিয়ার সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানিয়েছেন, রুশ সেনারা পোক্রোভস্ক ,রাশিয়ায় ক্রাসনোআর্মেইস্ক দখল করেছে। ডোনেস্ক অঞ্চলের এই কৌশলগত শহরটি রাশিয়ার ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।
