
ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কস ইউনিয়নের বৈঠক ব্যর্থ হয়েছে । ফলে আগামী ২৪ ও ২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট কার্যত অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। চরম গ্রাহক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। ইউএফবিইউ জানিয়েছে , বৈঠকে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হলেও তা নিষ্ফলাভাবে শেষ হয়েছে ।
ধর্মঘট দুদিনের হলেও তার আগের দুদিন মাসের চতুর্থ শনিবার এবং রবিবার। ফলে টানা চার দিন ব্যাঙ্কে কাজ হবে না। শূন্যপদে নিয়োগ, কর্মী সংখ্যা, পাঁচ দিনের সপ্তাহ চালু নিয়ে কর্মী সংগঠনগুলির দাবিদাওয়া দীর্ঘদিনের। আইবিএ তাদের সুপারিশ কেন্দ্রকে পাঠিয়েছে । তবে সরকার তা কার্যকর করছে না, এই অভিযোগকে সামনে রেখেই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।
