
দোলের দিন ভবানীপুরে বিতর্কিত স্লোগান দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হয়েছে। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-র দাবি শুভেন্দু অধিকারীর মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর। সংবিধানের পরিপন্থী।
মঙ্গলবার সন্ধেয় এই মর্মে বালিগঞ্জ থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয় ডিওয়াইএফআই-র তরফে। বুধবার ভবানীপুর খানাতেও আরেকটি অভিযোগ দায়ের হয়েছে। নাস্তিকতা নিপাত যাক, সেকুলারিজম নিপাত যাক।
রাজ্যের বিরোধী দলনেতার এই স্লোগান কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং মানুষের ধর্ম পালনের অধিকার ও ধর্মনিরপেক্ষ আদর্শের বিরোধিতা।
