
প্রবল ঝড়বৃষ্টিতে নদিয়ার শান্তিপুরে বাজ পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে বৃষ্টির মধ্যে স্থানীয় একটি কালীমন্দিরের পাশে একটি বটগাছের তলায় আশ্রয় নিয়েছিলেন বাবাই ঘোষ, কাশী দাস এবং পাগলা সাধুখা নামে স্থানীয় তিন ব্যক্তি।
তখনই ওই বটগাছে বাজ পড়ে। তড়িঘড়ি ৩ জনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ২ মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পাগলা সাধুখাঁ। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ১৬ তা বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও শনি এবং রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গেও তিনদিন ৫ জেলায় ঝড়বৃষ্টির প্রভাব বজায় থাকবে।
উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার জেরেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস।







