
ছাগল চুরি করে পিকনিক করে মুখ খোলায় বন্ধুদের হাতেই খুন হয়েছিলেন যুবক। ২০২১-র সেই মামলায় ২ বন্ধুকে যাবজ্জীবন সাজা দিয়েছে চুঁচুড়া আদালত।
জানা গিয়েছে চুঁচুড়ার নন্দীর মাঠ এলাকায় ছাগল চুরি করে বন্ধুরা পিকনিক করেছিল। অভিযোগ সেই ঘটনা ছাগলের মালিককে জানিয়ে দেয় তপন। অভিযোগ জানতে পেরে তপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে তাঁর বন্ধুরা। ২০২১-র ১৩ জুলায় তপনের মা পুচি দাস, বিট্টু দাস, অনুপম দাস এবং অরুণ দাসের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ে করেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য দেন। চারজনের মধ্যে দু’জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের মুক্তি দেয়।
বাকি দুই অভিযুক্ত অনুপম দাস এবং অরুণ পাসোয়ানকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার বিচারক দুই অভিযুক্তকে যাবজ্জীবন সাজা দিয়েছে।









