প্রয়াত বিধায়ক তাপস সাহার স্মরণসভায় রক্তারক্তি

0
196
ছবি সৌজন্যে : নিজস্ব
তেহট্টের বিধায়ক তাপস সাহার স্মরণসভায় রক্তারক্তি তৃণমূলের দুই গোষ্ঠীর। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন জখম হয়েছেন।
জানা গিয়েছে তেহট্টের সদ্য প্রয়াত বিধায়ক তাপস সাহার আত্মার শান্তি কামনা করে মঙ্গলবার সন্ধেয় তেহট্টের শাহবুদ্দিন হাইস্কুলে স্মরণ সভার আয়োজন করে তৃণমূল। অভিযোগ সেই স্মরণসভায় অঞ্চল সভাপতি মুনাজ মণ্ডল গোষ্ঠীর সঙ্গে নাজিম মণ্ডল গোষ্ঠীর মধ্যে বিধায়ককের ছবিতে মালা দেওয়া নিয়ে বচসা বাধে। এরপরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই ঘটনায় ১১ জন আহত হন।
তাদেরকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গোসেন গাইনের অবস্থা আশঙ্কাজনক।