ফের জম্মু-কাশ্মীরে গ্রেফতার ২ সন্দেহভাজন জঙ্গি

0
78
ছবি সৌজন্যে : এক্স
জঙ্গি সন্দেহে জম্মু-কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়েছে দুই জনকে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সাবির নজর এবং সাবির মির।
তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ২০টি গুলি, দু’টি হ্যান্ড গ্রেনেড ছাড়াও বেশ কিছু আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে। ওই এলাকায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে তারা জড়িত বলেও দাবি পুলিশের। এই নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। জম্মু-কাশ্মীরের পুলিশ এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযানের সময়ে তাদেরকে গ্রেফতার করেছে। লালকেল্লায় বিস্ফোরণের জেরে দেশজুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। এই ঘটনাকে জঙ্গি হামলা বলে উল্লেখ করেছে কেন্দ্র।
ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের একাংশ জম্মু-কাশ্মীর এলাকার বাসিন্দা। আর তার পরেই জম্মু-কাশ্মীর জুড়ে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে।