মণিপুরে গুলিতে মৃত প্রাক্তন সেনা-সহ দুই

0
72
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

মণিপুর আবারও জ্বলছে হিংসার আগুনে! দিনদশেক আগে এক বিএসএফ জওয়ানের বাড়িতে হামলায় প্রাণ যায় দুই শিশুর।

এবার মৃত্যু হয়েছে এক অবসরপ্রাপ্ত সৈনিকের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়ি চালিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। সেসময়ে আচমকাই তাঁদের উপর গুলিবৃষ্টি শুরু হয়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় দু’জনের। ঘটনাস্থল সংলগ্ন এলাকায় একদিন আগেই পরিদর্শনে গিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উরখুল জেলার হাইওয়েতে। এস ডব্লিউ চিনাশাং এবং ইয়ারুইঙ্গাম ভাশুম নামে দুই ব্যক্তি গাড়ি চালিয়ে ইম্ফল থেকে উরখুলে যাচ্ছিলেন। পথে গুলিবৃষ্টির মধ্যে পড়ে তাঁদের মৃত্যু হয়। এরমধ্যে চিনাশাং ভারতীয় সেনার প্রাক্তন জওয়ান।

পুলিশের তরফে বলা হয়েছে, হামলাকারীদের পরিচয় জানা যায়নি। তবে ওই এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। হামলাকারীদের খোঁজে চলছে তল্লাশি।