
দুই ভারতীয় কৃষককে মুখ বেধে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলকালাম বালুরঘাটের গঙ্গারামপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত। অপহৃত ফিলিপ সোরেন এবং অবিনাশ টুডুকে তুলে নিয়ে যেতেই তাঁদের উদ্ধারের দাবিতে সরব হন এলাকাবাসী। এরপরেই দুই যুবককে ছাড়াতে তৎপর হয় বিএসএফ।
এরপর বিজিবির সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের পর দুই যুবককে ছেড়ে দেওয়া হয়।। জানা গিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে রয়েছে এপারের অনন্তপুর গ্রামের বাসিন্দাদের চাষের জমি। জানা গিয়েছে শুক্রবার ফিলিপ এবং অবিনাশ জমিতে সেচের কাজের পর ভারতীয় সীমান্তে গাছতলায় শুয়েছিলেন। অভিযোগ তখনই কয়েকজন বাংলাদেশি তাঁদের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। এরপরেই ফ্ল্যাগ মিটিংয়ে বসে বিএসএফ। তারপরেই দুই যুবককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়।
যদিও দুই বাংলাদেশি যুবককে এ জন্য ছেড়ে দিতে হয়। জানা গিয়েছে ভারতীয় সীমান্তে চলে আসা এনামুল হক এবং মাসুদ রানা নামে দই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। তারই পাল্টা ভারতীয় দুই যুবককে অপহরণ করে বিজিবি।
