
১৩৬ কেজি কোকেন-সহ আমেরিকার ইন্ডিয়ানাতে গ্রেফতার হলেন দুই ভারতীয় ট্রাকচালক। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতি জারি করে বলেছেন, যে পরিমাণ মাদক উদ্ধার হয়েছে, তাতে ১ লক্ষ ১৩ হাজারের বেশি আমেরিকাবাসীর মৃত্যু হতে পারত।
ধৃতদের কাছ থেকে ক্যালিফর্নিয়ার ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছেন। পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে কোথা থেকে এই মাদক আনা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল। ক্ষমতায় আসার পরেই মাদকসন্ত্রাস নিয়ে সরব হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বারবার তিনি অভিযোগ করেছেন যে, আমেরিকায় মেক্সিকো, কলম্বিয়া এবং ভেনেজুয়েলার মতো কয়েকটি দেশ মাদকসন্ত্রাস চালাচ্ছে। সম্প্রতি সেই অভিযোগেই গত শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করে আমেরিকায় নিয়ে আসে মার্কিনবাহিনী। যার জেরে উত্তাল গোটা বিশ্ব।
