হায়দরাবাদ থেকে গ্রেফতার দুই আইএস জঙ্গি

0
117
ছবি সৌজন্যে : এক্স
জঙ্গি সন্দেহে হায়দরাবাদ থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা ২৯ বছরের সিরাজ উর রহমান এবং ২৮ বছরের সইদ সমীর। শহরে বড়সড় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে অভিযুক্তেরা ধরা পড়েছেন।
তাদের কাছে থেকে অনেক বিস্ফোরক পদার্থও উদ্ধার করেছে পুলিশ। পরিকল্পনার কথা জেরার মুখে তারা স্বীকার করে নিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। সৌদি আরবের আইএস মডিউলের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল বলে মনে করা হচ্ছে। কীভাবে এবং শহরের কোথায় বিস্ফোরণের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে পাক গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশ এটিএস শাহজাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য তুলে দিত ওই যুবক।