
হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে অভিযুক্ত হারুন খান, রোহিত হোসেনকে দিল্লি থেকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। ২৫ ফেব্রুয়ারি সকালে হাওড়ার পিলখানায় রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় প্রোমোটার সফিক খানকে।
এরপর থেকেই পলাতক ছিল হারুন খান, রোহিত হোসেন। এরইমধ্যে বিধায়ক গৌতম চৌধুরির বাইকে অভিযুক্ত হারুন খানের ছবি ভাইরাল হয়। বিধায়ক এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে দফায় দফায় বিক্ষোভও চলে। পরে এই ঘটনার তদন্তভার নেয় সিআইডি। তদন্তে নেমে হারুন খান, রোহিত হোসেনের সহযোগী মহম্মদ বিলাল ওরফে রিঙ্কু, মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না এবং দিলদার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে বউবাজারে মন্নার বাড়ির জলের ট্যাঙ্ক থেকে দুটো পিস্তল, ম্যাগাজিন উদ্ধার করে গোলাবাড়ি থানার পুলিশ।
তারপরেও কোনও খোঁজ মিলছিল না হারুন খান, রোহিত হোসেনের। শেষ পর্যন্ত ৮ দিন পর দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে হারুন খান, রোহিত হোসেনকে।
