
বিধানসভা ভোটের আগে রাজ্যে ফের গ্রেফতার দুই বাংলাদেশি। দুজনেই পরিযায়ী শ্রমিক সেজে ছিলেন দীর্ঘদিন। ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)।
মালদা টাউন স্টেশন থেকে এই দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালদা টাউন জিআরপি থানার পুলিশ। খবর, বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই দুই ব্যক্তিকে আটক করে জেরা করতেই জানা যায়, তারা বাংলাদেশের বাসিন্দা। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা।
প্রাথমিক জেরায় জানা গিয়েছে, দুদিন আগে কালিয়াচক ৩ ব্লক বা বৈষ্ণবনগর থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করে তিনজন।





