গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home West Burdwan আসানসোলে তরোয়াল হাতে রক্তাক্ত লড়াইয়ে দুই প্রতিবেশী

    আসানসোলে তরোয়াল হাতে রক্তাক্ত লড়াইয়ে দুই প্রতিবেশী

    0
    813
    আসানসোলে জমি নিয়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিবাদের জেরে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি বাড়ি থেকে তরোয়াল বার করে নিয়ে আসেন দুই বাড়ির লোকজন।
    এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি থানার মনোবেড়িয়া এলাকায়। এই ঘটনায় জখম হয়েছেন দুই পক্ষের অন্তত তিন জন। স্থানীয় সূত্রে খবর
    , মনোবেড়িয়া এলাকায় দুই পরিবারের মধ্যে দীর্ঘ দিন ধরে একটি জমি নিয়ে বিবাদ চলছিল। রবিবার ওই জমি নিয়ে আবার এক বার তরজা চলে দুই পক্ষের। প্রথমে বাক্‌বিতণ্ডা, তার পর শুরু হয় হাতাহাতি। এক পক্ষ তরোয়াল উঁচিয়ে তাড়া করে অন্য পক্ষকে। পাল্টা আক্রমণ শুরু হয়। প্রকাশ্যে অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখে বিস্মিত হয়ে যান অনেকে। অন্যদিকে, বিবাদমান এক পক্ষের অভিযোগ, এক বাড়ি থেকে গুলিও চলেছে। যদিও কাউকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি। শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ।
    মারামারি এবং গুলি চালানোর অভিযোগের পর  কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। পরে জানা গিয়েছে কুলটি থানার পুলিশ একটি বন্দুক এবং একটি রাইফেল উদ্ধার করেছে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব