ফ্রান্স ছেড়ে মরক্কোকে বাছলেন দু জন 

0
37
ছবি সৌজন্যে : এক্স

আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মোহাম্মদ-আলি চো।ফ্রান্সে জন্ম নেওয়া এই তরুণ স্ট্রাইকার শেষ পর্যন্ত মরক্কোর জার্সিতেই খেলতে যাচ্ছেন।

এর আগে তাকে আইভরি কোস্টর হয়েও খেলার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল। তবে বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সর প্রতিনিধিত্ব করা এই ফরোয়ার্ড শেষ পর্যন্ত মরক্কোকেই বেছে নিয়েছেন।বর্তমানে নিস’র হয়ে খেলছেন চো। জানা গেছে, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে মরক্কোর সম্ভাব্য প্রাথমিক তালিকায় রাখা হয়েছে তাকে।মরক্কোর কোচ মোহাম্মদ ওহবির সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া আন্তর্জাতিক পর্যায়ে চোর ভবিষ্যৎ প্রায় নিশ্চিত করে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।এদিকে বিশ্বকাপের আগে একের পর এক দ্বৈত নাগরিকত্ব সম্পন্ন ফুটবলারকে নিজেদের দলে নিচ্ছে মরক্কো। এর আগে আইয়ুব বুয়াদ্দিকেও দলে টেনে বড় সাফল্য পেয়েছিল আফ্রিকার দেশটি।আইয়ুব বুয়াদ্দিকে দলে ভেড়ানো নিয়ে বেশ কিছুদিন ধরেই চাপা লড়াই চলছিল মরক্কো ও ফ্রান্সের মধ্যে। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে জয় হয়েছে মরক্কোরই।ফরাসি ক্লাব লিলের এই মিডফিল্ডারকে লিগ আঁ’র অন্যতম সেরা উদীয়মান প্রতিভা হিসেবে ধরা হয়। জন্ম ফ্রান্সে হলেও আন্তর্জাতিক ফুটবলে তিনি বেছে নিয়েছেন মরক্কোকেই।এবার ফিফা আনুষ্ঠানিকভাবে বুয়াদ্দির খেলার জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে। ফলে এখন থেকে মরক্কোর হয়ে যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে আর কোনো বাধা থাকছে না ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের।উল্লেখ্য,মরোক্কান বাবা-মায়ের সন্তান বুয়াদ্দি বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন।

এমনকি লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ বাছাই ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কও ছিলেন আইয়ুব বুয়াদ্দি।তবে সিনিয়র পর্যায়ে নিজের ভবিষ্যৎ মরক্কোর সঙ্গেই গড়ার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ আইয়ুব বুয়াদ্দি ।