
কলকাতায় জোকা মেট্রো স্টেশনের নীচে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে চেপে রবিবার রাতে জোকা থেকে ঠাকুরপুকুরে যাচ্ছিলেন দু’জন।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তাতে সম্ভবত পিছন থেকে এসে ধাক্কা দেয় একটি গাড়ি। তার ফলে মৃত্যু হয় দু’জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকে সওয়ার মৃত যুবকের নাম অঞ্জন সাধুখাঁ। বাইকের পিছনে ছিলেন তরুণী প্রিয়া দাস। পুলিশের একাংশ মনে করছে, তাঁরা বাইক থেকে পড়ে গিয়েছিলেন। তখন পিছন থেকে এসে ধাক্কা দেয় একটি গাড়ি। স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।
দু’জনরে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
