
প্রতিবেশীর সঙ্গে বিবাদে বড়দিনের সকালে মৃত্যু হয়েছে একই পরিবারের ২ জনের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে কোচবিহারের মাথাভাঙায়।
জানা গিয়েছে কোচবিহারের মাথাভাঙায় হাজরা হাটের আলোকারচর এলাকার সরকার এবং সিকদার পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। বড়দিনের সকালে ২ পরিবারের সদস্যরা বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ সিকদার পরিবারের সদস্যরা আচমকা অস্ত্র নিয়ে সরকার পরিবারের ওপর হামলা চালায়। এলোপাথাড়ি হামলায় রক্তাক্ত হন বছর ২২-র যাদব সরকার এবং ৫বছরের মানব সরকার। আহত হন আরও ৪ জন। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা গিয়ে রক্তাক্ত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সেখানেই যাদব এবং মানব সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিৎিসকরা। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
