
১৪২টি দেশ ইসরায়েল-প্যালেস্টাইন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে।রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে বিপুল সমর্থনে এই প্রস্তাব গৃহীত হয়। ভোটে ১৪২টি দেশ পক্ষে ভোট দেয়, যা মধ্যপ্রাচ্যে শান্তির পথে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল ও আমেরিকাসহ ১০টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ১২ দেশ।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় প্যালেস্টাইনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সুস্পষ্ট সমর্থন দিয়েছে। তারা বলেছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি প্যালেস্টাইনি রাষ্ট্র গঠনের দাবি এখন আরও জোরালো হলো।প্যালেস্টাইনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ রাষ্ট্রসংঘের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন।তিনি বলেন, এটি দখলদারিত্ব শেষ করার এবং স্বাধীন রাষ্ট্র অর্জনের পথে একটি মাইলফলক।
ঘোষণায় উল্লেখ করা হয়েছে, হামাসকে অবশ্যই সব পণবন্দি মুক্ত করতে হবে। ৭ অক্টোবর অসামরিক লোকদের ওপর হামলার জন্য হামাসকে নিন্দা জানানো হচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তির লক্ষ্যে সমষ্টিগত পদক্ষেপ নিতে হবে। ঘোষণাটি ইতিমধ্যে আরব লীগ সমর্থন করেছে এবং জুলাই মাসে ১৭টি সদস্য রাষ্ট্র এতে স্বাক্ষর করেছে।








