গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur এগরায় জঙ্গি সন্দেহে আটক ২ বাংলাদেশি, জলঙ্গিতে ৭ অনুপ্রবেশকারী

    এগরায় জঙ্গি সন্দেহে আটক ২ বাংলাদেশি, জলঙ্গিতে ৭ অনুপ্রবেশকারী

    0
    503
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এগরায় জঙ্গি সন্দেহে ২ যুবককে আটক করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে আদতে বাংলাদেশের নাগরিক কুরবান মণ্ডল এবং ইমরান মণ্ডল নিজেদের একজন আয়ুর্বেদিক ওষুধ বিক্রেতা ও রাজমিস্ত্রির পরিচয়ে পূর্ব মেদিনীপুরের এগরার মিজুপুর বাজারে সুকমার মান্নার বাড়িতে ঘর ভাড়া নিয়ে ১ মাস ধরে থাকছিলেন।
    কয়েকদিন আগে কুরবান মণ্ডলের স্ত্রী মুক্তা বিবির সঙ্গে ঝামেলা বাধে। সেই ঘটনার থানায় অভিযোগ দায়ের হতে তদন্ত করতে গিয়েই পুলিশ জানতে পারে কুরবান এবং ইমরান বাংলাদেশি নাগরিক। বেআইনিভাবে ভারতে ঢুকে জাল পরিচয়পত্র বানিয়ে থাকছিল। এরপরেই গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। যদিও ধৃতদের ২ স্ত্রীই পালিয়েছেন। কি কারণে এরা ভারতে ঢুকেছিল, নাশকতা ছক ছিল না তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
    এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুরায়। এদের অবৈধভাবে ভারতে ঢোকানোর সাহায্য করায় ৩ স্থানীয় বাসিন্দাকেও গ্রেফতার করেছে পুলিশ।