
২৪ ঘণ্টায় আলিপুর চিড়িয়াখানায় পরপর দু’দিনে দুটি বাঘিনীর মৃত্যু হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এই আকস্মিক মৃত্যুর কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবারই আলিপুর পশু হাসপাতালে মৃত বাঘিনী দুটির ময়নাতদন্ত হবে। এই ঘটনায় ইতিমধ্যে ৩ জন পশু চিকিৎসককে নিয়ে একটি টিম বানানো হয়েছে যারা এই ময়নাতদন্ত করবেন। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে বলে সূত্রের খবর। মৃত বাঘিনী দুটির মধ্যে একজনের নাম রূপা, যার বয়স হয়েছিল ২১ বছর, এবং অন্যজনের নাম পায়েল, যার বয়স ছিল ১৭।
অরণ্য ভবন এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, এই দুটি বাঘিনীই বার্ধক্যজনিত রোগে ভুগছিল, এবং সম্ভবত সেই কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।







