HomeNationalসাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ইইউ-র দুই শীর্ষ নেতা 

সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ইইউ-র দুই শীর্ষ নেতা 

Published on

সাম্প্রতিক খবর

৭৭ তম সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ভারতে আসছেন ইইউ-র দুই শীর্ষ নেতা।  ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুই সান্তোস ডি কোস্টা এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন।

সম্প্রতি ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এমনটাই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ রক্ষার্থে আগামী ২৫-২৭ শে জানুয়ারি ভারতসফরে আসছেন দুই নেতা। ভারত সফরে তারা প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

২৭ শে জানুয়ারি আসন্ন ১৬ তম ইন্ডিয়া-ইইউ সামিটে যোগ দেবেন তারা। যেখানে সম্ভাব্য ইন্ডিয়া-ইইউ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আলোচনা হতে পারে।শেষ ১৫ তম ইন্ডিয়া – ইইউ সামিট ১৫ ই জুলাই ২০২০ তে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ইন্ডিয়া-ইইউ দ্বিপাক্ষিক সম্পর্কের তাৎপর্যপূর্ণ ভাবে উন্নতি হয়েছে।

Your ad here

আরো খবর