পানিহাটির ফের ২ তৃণমূল কাউন্সিলরকে হুমকি-ফোন

0
109
ছবি সৌজন্যে : নিজস্ব

এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের পানিহাটির ২ কাউন্সিলরকে হুমকির অভিযোগ উঠেছে। পানিহাটির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী এবং ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস দে-কেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনায় ঘোলা এবং খড়দা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, এবার বাংলাদেশের নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। তাঁর অভিযোগ, শনিবার দুপুরে তাঁর কাছে ফোন আসে। ফোনে বলা হয়, অনেক নাটক হয়েছে, এবার তৈরি থাকুন। ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন পানিহাটি পুুরসভার তৃণমূল কাউন্সিলর।

একই সময়ে বাংলাদেশের নম্বর থেকে তাঁর কাছেও ফোন এসেছিল বলে অভিযোগ করেছেন ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং বিদ্যুৎ বিভাগের পুর পারিষদ তাপস দে। তিনি খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন।