গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata  রবীন্দ্রনাথ-রামকৃষ্ণ দেব-র নামে দুই বিশ্ববিদ্যালয়  রাজ্যে

     রবীন্দ্রনাথ-রামকৃষ্ণ দেব-র নামে দুই বিশ্ববিদ্যালয়  রাজ্যে

    0
    1759
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঙালির দুই আইকন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রামকৃষ্ণ দেবের নামে জোড়া বিশ্ববিদ্যালয়  হবে এরাজ্যে। মঙ্গলবার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের  বিল পাশ হয়েছে বিধানসভায়।
    দ্য রবীন্দ্রনাথ টেগোর ইউনির্ভাসিটি এবং রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪ অধিবেশনে পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বিল দুটির আলোচনায়  বেশকিছু সংশোধনী আনেন বিজেপির পরিষদীয় দলের মুখ্যসচেতক শঙ্কর ঘোষ। তিনি রবীন্দ্রনাথ টেগোরের বদলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয করার দাবি জানিয়েছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সন্ন্যাসীরা মঙ্গলবার বিধানসভায়  এসেছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি স্বীকৃতি দেওয়ায় খুশি তাঁরা। রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্ববিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে থাকবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। উত্তর ২৪ পরগনার আগরপাড়ায়  এই বিশ্ববিদ্যালয়টি চালু হবে আগামী বছর জুলাই মাস থেকে।
    অন্যদিকে রবীন্দ্রনাথ টেগোর বিশ্ববিদ্যালযটি তৈরি হবে হুগলির ধনেখালিতে। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির পরিচালনার দায়িত্বে থাকবে কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট। দুটি বিশ্ববিদ্যালয়েই পরিদর্শক হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।