
প্রেমিকের সঙ্গে পালিয়েও শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছেন উত্তর ২৪ পরগনার বাগদার দুই বউ। তবে পালিয়ে গিয়েছে প্রেমিক।
বুধবার পুলিশের গাড়িতে বসে সম্পর্কে দুই জা স্বীকার করেছেন তাঁরা একই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন। পালানোর সময় যাতে তাদের যাতে কেউ বাধা না দেয় সেজন্য তিন মেয়ে এবং শ্বশুর, শাশুড়িকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ছিলেন। সোমবার বাগদার ইয়াসিন শেখ এবং আনিসুর শেখের স্ত্রী নিখোঁজ হয়ে যায়। ইয়াসিন এবং আনিসুর অভিযোগ করেন তাঁদের স্ত্রী প্রতিবেশী যুবক আরিফ মোল্লার সঙ্গে পালিয়েছে। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় দুই বউকে।
তবে পালিয়ে গিয়েছেন আরিফ। মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে আরিফের খোঁজে তল্লাশি চলছে।





