গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata রাজারহাটে মাটি ধসে চাপা পড়লেন ২, মৃত্যু ১ শ্রমিকের

    রাজারহাটে মাটি ধসে চাপা পড়লেন ২, মৃত্যু ১ শ্রমিকের

    0
    294
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাজারহাটে বহুতল নির্মাণের সময় আচমকা ধসে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
    জানা গিয়েছে বৃহস্পতিবার রাজারহাটের নাঙ্গলপোতায় বহুতল নির্মাণের কাজ চলার সময় আচমকাই মাটি ধসে যায়। আটকে পড়েন ভাঙড়ের বাসিন্দা ২ শ্রমিক শ্যাম মণ্ডল এবং অভিজিৎ মণ্ডল। এরপরেই খবর দেওয়া হয় দমকলকে। সঙ্গে সঙ্গে জেসিবি দিয়ে মাটি সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়।
    এরপরেই মাটি সরিয়ে জীবিত অবস্থায় শ্যাম মণ্ডলকে উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি অভিজিৎকে। আশঙ্কাজনক অবস্থায় আর জি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।