ভিয়েতনামে টাইফুনে মৃত্যু বেড়ে ২৫৪, মায়ানমারেও

0
143

ভিয়েতনামে টাইফুন ইয়াগি, ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে।ভিয়েতনামের দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, এসব প্রাকৃতিক দুর্যোগে ৮২০ জনেরও বেশি মানুষ আহত ও ৮২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

 

বন্যার জল কমে যাওয়ার পর তল্লাশি ও উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি শনিবার ভিয়েতনামের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে ওঠে আসে। এরপর এক সপ্তাহ পার হলেও দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি এখনো ইয়াগির প্রভাবমুক্ত হয়নি। এদিকে,মায়ানমারে সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া অনেক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ।