টাইফুন কালমেগি, ফিলিপাইনে নিহত অন্তত ২৬

0
123
ছবি সৌজন্যে : এক্স
টাইফুন কালমেগির আঘাত ও প্রবল বৃষ্টিপাত-বন্যায় ফিলিপাইনের মধ্যাঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই টাইফুনের তাণ্ডব থেকে বাঁচতে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার ভোরের দিকে দেশটির মধ্যাঞ্চলের উপকূলীয় এলাকায় টাইফুন কালমেগি আঘাত হানতে শুরু করে।ফরাসি বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, কালমেগির প্রভাবে দেশটির মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপের সব শহর প্লাবিত হয়েছে।
কর্দমাক্ত বন্যার জলের তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি, ট্রাক এমনকি বিশাল আকারের কনটেইনারও। কালমেগির আঘাত হানার আগের ২৪ ঘণ্টায় প্রাদেশিক রাজধানী সেবু সিটির আশপাশের এলাকায় ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।মঙ্গলবার বিকেলের দিকে ত্রাণ তৎপরতায় সহায়তা করার সময় একটিবিমানও উত্তর মিন্দানাও দ্বীপে বিধ্বস্ত হয়েছে বলে ফিলিপাইনের সেনাবাহিনী নিশ্চিত করেছে।