ভিয়েতনামে টাইফুন ইয়াগির প্রভাবে মৃত্যু ১৭৯

0
161

পূর্ব এশিয়ার এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে এবং একটি সেতুও ধসে পড়েছে। কদিন আগে ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে টাইফুন ইয়াগি।

 

প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের ফলে রেড নদী ও এর আশপাশের প্রদেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিপিন্স ও চীনের হাইনান দ্বীপে তাণ্ডব চালানোর পর ভিয়েতনামের উত্তর উপকূল দিয়ে স্থলে উঠে আসে টাইফুন ইয়াগি।এরপর থেকে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পথে হ্যানয়ের ওপর প্রবল ঝড় বইয়ে দেয় ও ভারি বৃষ্টি ঝড়ায়। ঝড়টি লোহিত নদীর উজানের দিকের প্রদেশগুলোতে হাজির হয় আর এর প্রভাবে ফু থো প্রদেশে নদীটির ওপর দিয়ে যাওয়া ফং চাউ সেতু ধসে পড়ে।টাইফুন এবং এর ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যার কারণে ভিয়েতনামের ১৪৫ জন নিখোঁজ হয়েছে।এদিকে রেড নদীর জল গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং আগামী দু’ দিনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।