গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International মার্কিন নিষেধাজ্ঞায় আরো বহু দেশ

    মার্কিন নিষেধাজ্ঞায় আরো বহু দেশ

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকা আরো ৩০টির বেশি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোম।

    এক সাক্ষাৎকারে নোমকে এ প্রশ্ন করা হলে তিনি বলেছেন, সংখ্যা নির্দিষ্ট করে বলতে চান না, তবে এটি ৩০টির বেশি দেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। প্রেসিডেন্ট দেশগুলোর অবস্থা নিয়মিত মূল্যায়ন করছেন।উল্লেখ্য চলতি বছরের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণায় ১২টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন এবং সাতটি দেশে ভ্রমণ সীমিত করেন।তিনি যুক্তি দেন, বিদেশি সন্ত্রাসী ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি থেকে দেশকে সুরক্ষা দিতেই এই পদক্ষেপ।এই নিষেধাজ্ঞা অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ী,সব ধরনের ভ্রমণকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।নোম জানিয়েছেন, কোন কোন দেশ এই নতুন তালিকায় যুক্ত হবে, তা এখনো নির্ধারণ করেননি।তিনি বলেছেন, যেসব দেশে স্থিতিশীল সরকার নেই, যেসব দেশ নিজেদের নাগরিকদের পরিচয় সঠিকভাবে যাচাই করতে পারে না এবং আমাদের প্রয়োজনীয় তথ্য দেয় না, তাদের নাগরিকদের আমেরিকায় আসার অনুমতি দেওয়ার কোনো কারণ নেই।

    এই ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন—যদিও তিনি কোনো দেশের নাম বা ,তৃতীয় বিশ্ব বলতে কী বোঝান, তা স্পষ্ট করেননি।