গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ভেনেজুয়েলায় আমেরিকার অভিযান উদ্বেগের : গুতেরেস

    ভেনেজুয়েলায় আমেরিকার অভিযান উদ্বেগের : গুতেরেস

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স
    ভেনেজুয়েলায় আমেরিকার সামরিক অভিযানে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এমনটাই জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস-র এক মুখপাত্র। 
    তিনি সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপে অঞ্চলটির জন্য উদ্বেগজনক প্রভাব রয়েছে। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার পরিস্থিতি যাই হোক না কেন, এসব ঘটনা একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে। এতে আরো বলা হয়, মহাসচিব সব পক্ষের প্রতি আন্তর্জাতিক আইন; বিশেষ করে রাষ্ট্রপুঞ্জের সনদ পূর্ণভাবে মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়ে আসছেন।
    আন্তর্জাতিক আইনের বিধিবিধান মানা হয়নি বলে এ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মানবাধিকার ও আইনের শাসনের প্রতি সম্মান রেখে ভেনেজুয়েলার প্রতি অন্তর্ভুক্তিমূলক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।