আটলান্টায় ওয়েইমো রোবোট্যাক্সি

0
113
ছবি সৌজন্যে : এক্স

কোকাকোলার শহর আটলান্টা এখন উবার রোবোট্যাক্সিরও শহর হয়ে উঠেছে। আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের এই শহরে সাধারণ মানুষের জন্য উবার রোবোট্যাক্সি বা চালকবিহীন উবার পরিষেবা চালু করেছে উবার ও অ্যালফাবেটের ওয়েইমো।

বলা হচ্ছে, কোম্পানি দুটি নিজেদের অংশীদারিত্ব আরও বাড়াতে এমন পদক্ষেপ নিয়েছে।উবার অ্যাপের মাধ্যমে পাওয়া যাচ্ছে ওয়েইমোর রোবোট্যাক্সি, যা আটলান্টার আশপাশে প্রায় ৬৫ বর্গমাইল এলাকাজুড়ে চলাচল করবে। তবে এখনই এসব গাড়ি হাইওয়ে বা এয়ারপোর্ট পর্যন্ত যাবে না।এসব রোবোট্যাক্সি চলবে ওয়েইমোর নিজস্ব চালকবিহীন প্রযুক্তি দিয়ে, যার নাম ,ওয়েইমো ড্রাইভার। এ প্রযুক্তিটি বসানো হয়েছে জাগুয়ারের তৈরি ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি জাগুয়ার আই-পেস এসইউভি’র মধ্যে। এর আগে, সেপ্টেম্বরে মার্কিন যাত্রীসেবা কোম্পানি উবার ও সফটওয়্যার কোম্পানি ওয়েইমো বলেছিল, একসঙ্গে মিলে, ওয়েইমো ওয়ান রোবোট্যাক্সি সার্ভিস আমেরিকার অস্টিন, টেক্সাস ও আটলান্টা শহরে চালু করবে তারা।এরপর মার্চ মাসে অস্টিনে এ পরিষেবা চালু করে কোম্পানি দুটি, অর্থাৎ ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা’র রোবোট্যাক্সি সেবা চালুর আগেই ওয়েইমো সেখানে চালকবিহীন গাড়ি সার্ভিস শুরু করেছে। গত সপ্তাহের শেষ দিকে পরীক্ষামূলকভাবে রোবোট্যাক্সি সার্ভিস চালু করেছে কোম্পানিটি।

এ নতুন মডেল ওয়াই এসইউভি রোবোট্যাক্সিতে টেসলার নতুন চালকবিহীন প্রযুক্তি ব্যবহার করেছে কোম্পানিটি। এসব গাড়ি কেবল দিনের বেলা ও অস্টিন শহরের নির্দিষ্ট সীমার মধ্যেই চলবে। গাড়ির নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিটি গাড়ির সামনের যাত্রী সিটে একজন মানুষ সহকারীও থাকছেন।