
আবারও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ। যা যা স্বেচ্ছাচারী বিল করেছে সব বাতিল হবে। কেশিয়ারির সভা থেকে পাল্টা হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেশিয়াড়ির রাবণ দহন মাঠের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইউনিফর্ম সিভিল কোড মানে কী। একটাই বিজেপি, একটাই নীতি। মানুষের ধর্মের অধিকার কেড়ে নেবে বলে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এর বিরোধিতা করবে। এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত এই সুযোগে বিল গুলো আনতে হচ্ছে। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন মেজোরিটি আছে বলে বিল পাস করছে, ক্ষমতা চলে গেলে যা যা স্বেচ্ছাচারী বিল করেছে সব বাতিল করা হবে। শুক্রবারের পর শনিবারও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ।
বাঁকুড়ার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইউনিফর্ম সিভিল কোড-র মাধ্যমে তুষ্টিকরণের রাজনীতি বন্ধ হবে। সরাসরি মহিলাদের উদ্দেশ্যে বলেছেন কারও ৪টে স্ত্রী থাকবে এটা হওয়া উচিত নয়। অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে।
