এআই সম্মেলনে বিক্ষোভে ধৃত উদয় ভানুর জামিন

0
81
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিবকে জামিন দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস আদালত। আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে।
পাশাপাশি আদালতের শর্ত হলো, যুব কংগ্রেস সভাপতিকে তাঁর পাসপোর্ট ও ইলেকট্রনিক গ্যাজেট জমা রাখতে হবে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গভীর রাতে চিবের পুলিশ হেফাজতের মেয়াদ সাত দিনের বৃদ্ধির জন্য আবেদন করেছিল।
একই মামলায় আরও দুই অভিযুক্তের রিমান্ড চেয়ে পৃথক আবেদনও দাখিল করা হয়েছিল। তবে, উভয় পক্ষের যুক্তি শোনার পর, চিবের হেফাজত বাড়াতে অস্বীকৃতি জানায় আদালত। দিল্লিতে ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সম্মেলন চলার সময়ে ভারত মণ্ডপমে জামা খুলে বিক্ষোভ দেখানোর অভিযোগে গ্রেফতার করা হয় উদয় ভানু-কে।