গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার

    ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
    কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। প্রতারণা মামলায় উদয়ন গুহকে গ্রেফতার করেছে কোচবিহার পুলিশ।
    যদিও এটি পুরনো মামলা এরপর কোচবিহারের দাপুটে তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয়েছে ফুলবাগান থানায়। এর আগে তৃণমূল জমানার আরও ৩ জন মন্ত্রী গ্রেফতার হয়েছেন। প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু, প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের পর এবার উদয়ন গুহকে গ্রেফতার করেছে পুলিশ। দিনহাটা মহকুমা হাসপাতালে পিকু বা শিশু বিভাগ তৈরি হয়েছিল। সেই সময় একটি শিশু মঙ্গল সমিতি নামে একটি কমিটি তৈরি করে প্রচুর টাকা তোলাবাজির অভিযোগ ওঠে। উদয়ন গুহ-র বিরুদ্ধে ২০২১ এবং ২০২৪-র ভোট পরবর্তী হিংসার মামলাও রয়েছে উদয়ন গুহ-র বিরুদ্ধে। এছাড়া ২০২৫-এ তদকালীন বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগও ওঠে উদয়ন গুহ-র বিরুদ্ধে। দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেছেন উদয়ন গুহর বিরুদ্ধে ভোেট পরবর্তী হিংসা, আবাসের টাকা তছরূপ, রতন বর্মন খুনের মামলা, পঞ্চ শহিদের মামলা সহ একাধিক মামলা রয়েছে।
    নটোরিয়াস ক্রিমিনালদের মধ্যে এক নম্বরে। অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল।