গ্রেফতার উদয়ন, গাড়ি করেই দিনহাটায় নিয়ে গেল পুলিশ

0
21
ছবি সৌজন্যে : নিজস্ব
প্রতারণা মামলায় গ্রেফতার উদয়ন গুহকে সড়কপথেই দিনহাটায় নিয়ে যাওয়া হয়েছে। কোচবিহারে যাওয়ার পথে কৃষ্ণনগরের হোটেলে পুলিশের ঘেরাটোপে লাঞ্চ করানো হয়।
প্রতারণার অভিযোগে ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করে কোচবিহার পুলিশ। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের তিনটি ধারায় এফআইআর করা হয়েছে। উদয়ন গুহ পুরো বিষয়টিকেই রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। গ্রেফতারের পর উদয়ন গুহকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে কাঁকুড়গাছি নিয়ে যাওয়া হয়, এরপর কাঁদাপাড়া, লেকটাউন, বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি আবাসনে নিয়ে যাওয়া হয়। বেশকিছুক্ষণ ওই আবাসনে ছিলেন। এরপর সড়কপথে কল্যাণী হাইওয়ে ধরে দিনহাটার দিকে এগোয় পুলিশের গাড়ি। এর আগে তৃণমূল জমানার আরও ৩ জন মন্ত্রী গ্রেফতার হয়েছেন। প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু, প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের পর এবার উদয়ন গুহকে গ্রেফতার করেছে পুলিশ। দিনহাটা মহকুমা হাসপাতালে পিকু বা শিশু বিভাগ তৈরি হয়েছিল। সেই সময় একটি শিশু মঙ্গল সমিতি নামে একটি কমিটি তৈরি করে প্রচুর টাকা তোলাবাজির অভিযোগ ওঠে। অভিযোগকারীর দাবি অন্তত ৩০ কোটি টাকা ব্যবসায়ীদের থেকে তুলেছিলেন উদয়ন। কিন্তু ৫ শতাংশও কাজ হয়নি। উদয়ন গুহ-র বিরুদ্ধে ২০২১ এবং ২০২৪-র ভোেট পরবর্তী হিংসার মামলাও রয়েছে উদয়ন গুহ-র বিরুদ্ধে। এছাড়া ২০২৫-এ তদকালীন বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগও ওঠে উদয়ন গুহ-র বিরুদ্ধে। দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেছেন উদয়ন গুহর বিরুদ্ধে ভোেট পরবর্তী হিংসা, আবাসের টাকা তছরূপ, রতন বর্মন খুনের মামলা, পঞ্চ শহিদের মামলা সহ একাধিক মামলা রয়েছে।
নটোরিয়াস ক্রিমিনালদের মধ্যে এক নম্বরে। অনেক আগেই গ্রেফতার করা উচিত ছিল।