
আগে কেউ চায়ের ব্যবসা করতেন, এখন গরম সিঁদুরের ব্যবসা করছেন, এভাবেই প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মোদীর বিরুদ্ধে ধর্মীয় বিভাজন ছড়ানোর অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-র।
ছুঁড়ে উদয়ন বলেছেন, আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বইছে। সেই সিঁদুর বিক্রি করার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করবেন না। এদিকে উদয়ন গুহ’র করা এই মন্তব্যের পালটা সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই মন্তব্য শুধু অশোভন নয়, বরং দেশের শহিদ জওয়ানদের প্রতি চরম অবমাননা। এই মন্তব্যের জন্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে উদয়ন গুহকে মন্ত্রীসভা থেকে অপসারণ করারও দাবি জানিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, যিনি সেনা অভিযানের সাফল্যকে ব্যবসা বলেন, তাঁর ভারতবর্ষে বসবাসের নৈতিক অধিকার নেই।
