
জোড়া ফুল ছেড়ে পদ্মফুলের কথা বললে রান্নাঘরে তালা লাগিয়ে দেওয়া হবে। ফের হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ। দিনহাটার সভা থেকে রাজ্যের মন্ত্রী বলেছেন সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি।
যেদিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন সেদিন গ্যাসের দাম ছিল ৩৪০ টাকা। এখন সেই গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকা। একটা সময় নেট শেষ হয়ে গেলে কত টাকা লাগত। আর এখন কত টাকা লাগে প্রশ্ন তুলেছেন উদয়ন গুহ। তাঁর কথায় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের টাকা দিচ্ছেন।
আর বিজেপি গ্যাসের দাম বাড়িয়ে টাকা কেটে নিয়ে যাচ্ছে। তাই কেউ জোড়াফুল ছেড়ে পদ্মফুলের কথা বললে তাদের রান্না ঘরে তালা লাগানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।
