মারাঠি না বলায় অটোচালককে মার উদ্ধব-রাজের সমর্থকদের

0
174
ছবি সৌজন্যে : এক্স
মহারাষ্ট্রে হিন্দি বলায় এ বার এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে উদ্ধব ঠাকরে সমর্থিত শিবসেনা এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সমর্থকদের বিরুদ্ধে। দিন কয়েক আগে এই অটোচালকের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভবেশ পাড়োলিয়া নামে এক ব্যক্তি ভিডিয়োটি প্রথম  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।
সেই ভিডিয়োয় দেখা যায় ওই অটোচালক মারাঠিতে কথা বলতে অস্বীকার করছেন। ওই অটোচালক জানান, তিনি হিন্দি এবং ভোজপুরি ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিযোগ, সেই অটোচালককে ভিরার স্টেশনের কাছে ঘিরে ধরেন শিবসেনা এবং এমএনএস-এর সমর্থকেরা। প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাইতে বাধ্য করেন শিবসেনা এবং এমএনএস-এর সমর্থকেরা!
শিবসেনা-র ভিরারের প্রধান উদয় যাদব ঘটনাপ্রসঙ্গে বলেছেন, যদি কেউ মারাঠি ভাষা,মহারাষ্ট্র বা মরাঠাদের অপমান করার সাহস দেখান, তবে তাঁদের শিবসেনা স্টাইলে জবাব দেওয়া হবে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়নি। পালঘর জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করা হচ্ছে।