মারাঠিদের পক্ষে হলেও হিন্দি বিরোধী নন, উল্টো সুর উদ্ধব শিবিরের

0
176
ছবি সৌজন্যে : এক্স
মারাঠিদের পক্ষে হলেও হিন্দি বিরোধী নন। হিন্দি আগ্রাসন ইস্যুতে কার্যত উল্টো সুরু শিব সেনার উদ্ধব শিবিরের।
দলের প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন তামিলদের মত তাঁরা হিন্দি বিরোধী নন, হিন্দিকেও সম্মান করে শিব সেনা। শনিবার মারাঠি অস্মিতাকে সামনে রেখে নিজেদের বিবাদ মিটিয়ে বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে এবং ভাইপো রাজ ঠাকরে এক ছাতার তলায় এসেছেন। ওই মঞ্চ থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বাংলা এবং মহারাষ্ট্রের উদাহরণ টানেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ত্রিভাষা নীতি নিয়ে বিজেপি শিন্ডেসেনা-এনসিপি অজিত-র জোট সরকারকে তুলোধনা করেন রাজ ঠাকরে।
সুর চড়িয়ে বলেছিলেন বাংলা এবং তামিলনাডুর মত রাজ্যে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে দেখুন। এই বক্তব্যের পরে রবিবার কার্যত উল্টো সুর শিবসেনার।