
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে।
তাঁর হৃদযন্ত্রে কোনও রকম ব্লকেজ রয়েছে কিনা জানতে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে, রবিবার দশেরার উৎসবে যোগ দিয়েছিলেন উদ্ধব ঠাকরে। সেখান থেকে ফেরার পর থেকেই অসুস্থবোধ করতে থাকেন তিনি। ওই অবস্থায় রাত কাটানোর পর সকালে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়।
তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে উদ্ধব ঠাকরেকে হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবার। পরিবার সূত্রে খবর, আগেও অ্যাঞ্জিওপ্লাস্টির ইতিহাস রয়েছে উদ্ধব ঠাকরের।
ছবি সৌজন্যে – এক্স








