গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National উদ্ধবের ব্যাগ তল্লাশি, বাদানুবাদ তুঙ্গে

    উদ্ধবের ব্যাগ তল্লাশি, বাদানুবাদ তুঙ্গে

    0
    123
    মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি নিয়ে শাসক-বিরোধী বাদানুবাদ তুঙ্গে।সোমবার আচমকায় উদ্ধব ঠাকরের ব্যাগে তল্লাশি চালিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
    সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন শিবসেনা ইউবিটির নেতা উদ্ধব ঠাকরে নিজেই। এরপরেই উদ্ধব ঠাকরে কমিশনের আধিকারিকদের প্রশ্ন করছেন, তাঁরা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অমিত শাহর ব্যাগেও এইভাবে তল্লাশি চালান।নির্বাচন কমিশনের উচিত সকলের প্রতি সমান দৃষ্টি নিয়ে চলা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, মুখ্যমন্ত্রীরা বিশেষ সুবিধা পেতে পারেন না। এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর বিরোধী শিবিরের অন্য নেতারাও উদ্ধব ঠাকরেকে সমর্থন করেছেন। এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছেন, বিজেপির হাতে ক্ষমতা আছে, তাই তাঁরা বিরোধীদের বিব্রত করছে। এ সবের ফল  ভুগতে হবে। অন্যদিকে মহাজুটির নেতারা বলছেন, চুরির টাকা ধরা পড়ে যাওয়ার ভয়ে এটা রুটিন প্রক্রিয়া নিয়ে এত কথা বলছেন উদ্ধব ঠাকরে।
    পাল্টা জবাবে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, কদিন আগেও কোটি কোটি টাকা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিলি করেছেন। নির্বাচন কমিশন কি তখনও তল্লাশি চালিয়েছে। 
    ছবি  সৌজন্যে :  এক্স