উদ্ধব-র ১৪ বিধায়ক শিণ্ডে শিবিরে! দাবি মন্ত্রীর

0
21
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার ২০ জন বিধায়কের মধ্যে অন্তত ১৪ জন খুব শীঘ্রই উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে-র শিবিরে যোগ দিতে পারেন। এমনই দাবি করেছেন শিবসেনার শিণ্ডে গোষ্ঠীর মন্ত্রী গুলাবরাও পাটিল। 
পাটিলের বক্তব্য, অপারেশন টাইগার শুরু হয়ে গিয়েছে এবং কিছুদিন অপেক্ষা করলেই বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যাবে। তাঁর মতে, শিণ্ডে-র নেতৃত্বে আরও বহু বিধায়ক যোগ দিতে আগ্রহী।
তবে শিণ্ডে শিবিরেরই আরেক নেতা ও মন্ত্রী উদয় সামন্ত এই ধরনের কোনও অপারেশন টাইগার-এর অস্তিত্ব অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বিরোধী শিবিরের কিছু নেতা স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ রাখলেও দল ভাঙানোর কোনও পরিকল্পনা নেই। সম্প্রতি উদ্ধব ঠাকরের শিবিরের ছয় সাংসদ শিণ্ডে গোষ্ঠীতে যোগ দেওয়ার পর থেকেই মহারাষ্ট্রে রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। সেই ঘটনার পর থেকেই আরও ভাঙনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।