গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National সাংসদ কিনতে ১৫ কোটি-জেট, খরচ বিজেপির, দাবি উদ্ধবদের

    সাংসদ কিনতে ১৫ কোটি-জেট, খরচ বিজেপির, দাবি উদ্ধবদের

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স
    উদ্ধব ঠাকরের শিবসেনার সাংসদদের ভাঙাতে কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে! এমনই অভিযোগ তুলেছেন উদ্ধব গোষ্ঠীর রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।
    তাঁর অভিযোগ, সাংসদ কেনার জন্য প্রত্যেককে আলাদা করে অগ্রিম ১৫ কোটি টাকা হচ্ছে। শুধু তা-ই নয়, প্রাইভেট জেটের প্রলোভনও রয়েছে বলে দাবি সঞ্জয়ের। এক্স পোস্টে সঞ্জয়ের দাবি, মহারাষ্ট্রের সাংসদদের কেনার জন্য প্রত্যেককে ১৫ কোটি টাকা করে অগ্রিম দেওয়া হচ্ছে। এই তথ্য মর্মান্তিক এবং জঘন্য। একই সঙ্গে প্রাইভেট জেট দেওয়ার অভিযোগ তুলেছেন সঞ্জয় রাউত। যদিও তাঁর দাবি, উদ্ধবগোষ্ঠী একত্রিতই রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার সামর্থ্য রয়েছে তাঁদের, মনে করছেন সঞ্জয়।
    শুধু তা-ই নয়, দলীয় বিদ্রোহী সাংসদদের পৃথক দল গঠনের জল্পনাও উড়িয়ে দিয়েছেন তিনি। মনে করেছেন, বিদ্রোহী শিবির পর্যাপ্ত সংখ্যা পাবে না।